ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’

জীবনযাপন ডেস্ক
২৩ মে ২০২৬, ০৮:১৬ আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:১৬

ভাজা মসলার কড়া ঘ্রাণ আর নরম মাটনের দারুণ সমন্বয়ে তৈরি ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’। খুবই মজাদার এই মাটন টিক্কা মাসালা ফ্রাই একবার খেলে আগের খাওয়া মাটনের স্বাদও ভুলে যেতে পারেন। এই পদটি গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে।

এই রেসিপির প্রধান উপকরণ হাড়ছাড়া মাটন। মাঝারি আকারে কাটা ৭৫০ গ্রাম মাংস নিয়ে তাতে আধা চা-চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং সামান্য পানি দিয়ে অল্প আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট সেদ্ধ করে নিতে হবে। মাংস প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে হাই হিটে অবশিষ্ট পানি শুকিয়ে নিতে হবে।

পানি শুকিয়ে গেলে মাংসে এক কাপ তেল দিয়ে হাই হিটে ভাজতে হবে। মাংসে সোনালি রং আসতে শুরু করলে আঁচ কমিয়ে এতে তিন চা-চামচ রসুন কুচি ও দুই চা-চামচ আদা কুচি দিতে হবে। এরপর কম ঝালের বড় আকারের ৭ থেকে ৮টি কাঁচামরিচ সামান্য চিরে দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে ভাজতে হবে।

মরিচ একটু নরম হয়ে এলে এতে দুই চা-চামচ করে ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, এক চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, এক চা-চামচ গোলমরিচের গুঁড়া, এক চা-চামচ রেডিমিক্স টিক্কা মসলা (ঐচ্ছিক) এবং এক চা-চামচ গরম মসলা যোগ করতে হবে। এরপর হালকা হাতে নেড়ে সব মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে।

সবশেষে এক মুঠো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে আরও অল্প সময় ভেজে নামিয়ে নিন। পরিবেশনের সময় ওপর থেকে আরও কিছু ধনিয়া পাতা ছড়িয়ে গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাটন টিক্কা মাসালা ফ্রাই।

/এমএএল/
সম্পর্কিত
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি