ঈদের আয়োজনে ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘কাবাব গোশত’

জীবনযাপন ডেস্ক
২২ মে ২০২৬, ০৮:০০ আপডেট : ২২ মে ২০২৬, ১৩:১৭

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এই ঈদে মুসলিম পরিবারগুলোতে কোরবানির মাংস দিয়ে নানা ধরনের সুস্বাদু পদ রান্না করা হয়। তেমনই একটি জনপ্রিয় ও মজাদার খাবার হলো ‘কাবাব গোশত’।

শুধু কোরবানির ঈদেই নয়, যেকোনো পারিবারিক আয়োজনেও ভিন্ন স্বাদের মাংসের পদ হিসেবে এটি পরিবেশন করা যায়। ঘন মসলার ঘ্রাণ আর নরম ঝোলঝাল মাংসের স্বাদে এই পদটি সহজেই খাবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে রান্না করা যায় ঐতিহ্যবাহী এই কাবাব গোশত।

উপকরণ
গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা তিনটি করে, জায়ফল বাটা এক চা চামচ, জয়ত্রী বাটা আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ এবং কেওড়া পানি এক টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর জায়ফল ও জয়ত্রী বাদে সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এরপর কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোঁড়ন দিন। তারপর ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। প্রয়োজনমতো লবণ ও চিনি যোগ করুন। মাংস কষানো হয়ে এলে দুই কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিন।

মাংস নরম হয়ে এলে এতে বেরেস্তা, জায়ফল ও জয়ত্রী বাটা দিয়ে ভালোভাবে নেড়ে অল্প আঁচে আরও ৩০ মিনিট ঢেকে রান্না করুন। শেষে কেওড়া পানি ছিটিয়ে নামিয়ে নিন সুস্বাদু কাবাব গোশত।

গরম নান, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ হবে আরও বেশি উপভোগ্য।

/এমএএল/
সম্পর্কিত
বাঙালির খাবারে মসলার ব্যবহার কীভাবে বদলেছে
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
ফ্রোজেন খাবার কেনার আগে যে বিষয়গুলো যাচাই করবেন
সর্বশেষ খবর
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!