মাংস রান্নার পাশাপাশি বানিয়ে ফেলতে পারেন বিফ চাপ। ঘরে থাকা মসলায় সহজ উপায়ে বিফ চাপ তৈরি করে ফেলা যায়। রেসিপি জেনে নিন।
৩০০ গ্রাম গরুর মাংস পাতলা করে স্লাইস করে নিন। ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হালকা থেঁতো করে নিন মাংস। এবার মসলা মেশানোর পালা। ২ টেবিল চামচ টক দই, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ কাঁচা পেঁপে বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন মাংস। ২ থেকে ৩ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখুন মাংস। এক মুঠ বেসন মাংসের সঙ্গে মেখে নিন। প্যানে তেল গরম করে লালচে করে ভেজে নিন চাপ।