রেসিপি: সুইট কর্ন চাট

বৃষ্টির দিনে চাট ধরনের খাবার বেশ জমে যায়। বিকেলে নাস্তার সঙ্গে বা প্রিয় সিনেমা দেখতে দেখতে খেতে পারেন সুইট কর্ন চাট। আইটেমটি বানিয়ে ফেলা যেমন সহজ, তেমনি এটি পুষ্টিগুণেও অনন্য। রেসিপি জেনে নিন। 

একটি বড় বাটিতে দুই কাপ ভুট্টা দানা নিন। এর সঙ্গে মেশান কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। আরও মেশান আধা চা চামচ চাট মসলা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ, ১ চা চামচ গ্রিন চাটনি, ১ চা চামচ তেঁতুলের চাটনি ও ১ চা চামচ লেবুর রস। স্বাদ মতো সামান্য মধু মিশিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি কর্ন চাট।