চিনি ছাড়া তৈরি এই ডেসার্ট এনার্জি জোগাবে

চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই বলে কি ডেসার্ট খাবেন না? চিনি ছাড়াই স্বাস্থ্যকর একটি মিষ্টি খাবার বানিয়ে ফেলতে পারেন। বাদাম ও খেজুরের এই ডেসার্ট জোগাবে এনার্জিও। জেনে নিন কীভাবে বানাবেন। 

 

৫০ গ্রাম মিষ্টিকুমড়ার বীজ শুকনা প্যানে টেলে নিন। ২০/২২ টুকরো আখরোট একইভাবে টেলে নিয়ে ছুরির সাহায্যে ছোট টুকরা করে নিন। ১৩/১৪টি খেজুর ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে বিচি ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন খেজুরের। এই পেস্টের সঙ্গে মিষ্টিকুমড়ার বীজ ও আখরোটের টুকরো ভালো করে মিশিয়ে লম্বালম্বি রোল করুন। শুকনা প্যানে তিল ভেজে একটি ছড়ানো পাত্রে ঢেলে নিন। খেজুরের রোল তিলের উপর গড়িয়ে নিন। এবার প্লাস্টিকের পাতলা র‍্যাপ দিয়ে মুড়ে ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন রোল। বের করে স্লাইস করে পরিবেশন করুন।