ডিম এভাবে রেঁধেছেন আগে?

ডিম আলুর ঝোল খেতে খেতে স্বাদে একঘেয়েমি চলে আসলে কিছুটা ব্যতিক্রমীভাবে রেঁধে ফেলতে পারেন ডিম। পোলাও দিয়ে এই আইটেমটি খেতে দারুণ। ভালো লাগে ভাতের সঙ্গেও। রেসিপি জেনে নিন। 

আধা কাপ পেঁয়াজের টুকরো, দুই ইঞ্চি আদা ও ৫-৬টি কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে দুটি পেঁয়াজ হালকা বাদামী করে ভেজে উঠিয়ে নিন। প্যানের বাকি তেলে দিয়ে দিন ব্লেন্ড করে রাখা মসলা। সামান্য পানি দিয়ে নাড়ুন। স্বাদ মতো লবণ ও দুটি এলাচ দিন। নেড়েচেড়ে মসলার গন্ধ দূর হয়ে গেলে ২৫০ মিলি দুধ দিয়ে দিন। ভেজে রাখা পেঁয়াজ থেকে কিছুটা অংশ দিয়ে নাড়তে থাকুন। এরপর কয়েকটি ডিম ভেঙে দিয়ে দিন। এমন ভাবে দেবেন যেন কুসুম ভেঙে না যায়। কাঁচা মরিচ কুচি ছড়িয়ে দিন। ঢেকে ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে দিন।