ঈদ সংখ্যা ২০২৬

পলাতক বসন্ত

তোমার উপবাস কার জ্বরে আক্রান্ত, অপেক্ষা

কার দুপুরে ভাসায় নৌকা, বসন্তের প্রতিটি দরোজায়?

অথচ হেমপদ্ম ফুটেছিল পথে, ভিন্ন কত ময়ূর পাঁজরে

নরকবাসে একঘেয়ে নির্বাসন, প্রখর অভিমানে

 

তোমার নিরীহকাল কী বুনেছিল পলাতক অন্ধকারে?

সার্কাস খেলাটা কি সে রাতে জমেছিল অদৃশ্য ঠাকুর?

অথচ দেয়ালজুড়ে ফোঁটা ফোঁটা সম্পর্ক, আবহমান গল্প

‘মুনিয়া মুনিয়া’ বলে নিঃশব্দে কেঁদে ওঠে সহজিয়া প্রাণ!

 

‘সে মন্ত্রে নাম নেই কারো, সে মন্ত্র শান্ত, ভীষণ স্তব্ধ!’