রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শহীদ শামসুজ্জোহা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে আগামী তিন বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক একরামুল হক।
দুই পৃথক অফিস আদেশে বলা হয়েছে, দুজনেই দায়িত্ব পালনকালে ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।