রাবির ‌‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৫ শতাংশ ‎

রাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ২০:০৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ‎বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এতে প্রথম শিফটে উত্তীর্ণের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে উত্তীর্ণের হার ২৬.৩২ শতাংশ। হিসাবে প্রায় ২৫ শতাংশ। চলতি বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়। 

গত ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১.২৫ নম্বর। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হয়েছে। ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।

প্রথম শিফটে মোট ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৬৫৭ জন। এতে উপস্থিতির হার ছিল ৯১.১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৭৩ জন, যা শতকরা ৯০.১৬ শতাংশ।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু