রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের পদত্যাগ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক হাবিবুর রহমান। শনিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

প্রগতিশীল শিক্ষক সমাজের কো-কনভেনর অধ্যাপক তরিকুল ইসলাম বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে আমি মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনর পদ থেকে পদত্যাগ করছি। যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’