রাবির মীর আব্দুল কাউয়ুম ডরমেটরির তত্ত্বাবধায়ক রহমান রাজু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাউয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরির তত্ত্বাবধায়ক (ওয়ার্ডেন) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজু।  সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিটি শুধু গবেষকদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক গবেষকরা অবস্থান করেন।

এর আগে গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে রহমান রাজুকে ডরমেটরির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।