জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক সাংবাদিক আহত হন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালাইয় দুর্বৃত্তরা। এসময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই হামলার জন্য কেউ কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। কিন্তু হামলার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আমরা কেউ সমিতির অফিসে যাইনি। জুনিয়র কেউ কেউ যেতে পারে। আমরা কেউ হামলার সাথে জড়িত না।"