কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

জবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই জনের মাথায় আঘাত রয়েছে। তাদের ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন— গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, কেমিস্ট্রি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিন জনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন,তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুই জনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। এটা আমরা মিটমাট করে ফেলেছি।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
এক ঘণ্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ’
এক ঘণ্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর