জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত

জবি প্রতিনিধি 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় শিক্ষার্থীদের সিট দখল, নবীনদের আসন পেতে বাধা দেওয়া ও হেনস্তা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে শিক্ষার্থীদের বসার সিটে আগে থেকেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা শিট রেখে ‘সিট দখল’ করার চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তার বিষয়টিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনও শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণকে র‍্যাগিংয়ের শামিল হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকে সিট দখল করা সম্পূর্ণ নিষিদ্ধ। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনও ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় চলাচলকারী যেকোনও যানবাহনের ভেতরে ধূমপান এবং যেকোনও ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ঠিক ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়া হবে। 

চালক ও হেলপারদের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়ার পাশাপাশি বাসে অবৈধ সিট দখল বা কোনও ধরনের বিশৃঙ্খলা হলে তা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, চালক ও পরিবহন কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?