তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ছবি: সংগৃহীত)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। পাশাপাশি আদালতের রায়ে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাতাবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু দেদীপ্যমান সূর্যের মতো জীবন্ত ও জ্বলন্ত। আর ষড়যন্ত্রকারীর মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।
সংগঠনের সভাপতি শেখ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইফুজ্জামান শেখর এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।