ভ্যাকসিন নেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার (১০ মার্চ) প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন। বিকাল ৫টায় বঙ্গভবনে ভ্যাকসিন নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানায়।

উল্লেখ্য, গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন এবং নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।

আরও পড়ুন-

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

৪০ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ