করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ১৮:১১আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৯:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী টিকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন।’

এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান এবং নিজে টিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলে। গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেওয়া আরও ২০ লাখ টিকা।

আরও পড়ুন: 

অবশ্যই টিকা নেবো: প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিলেন শেখ রেহানা

/এমএইচবি/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম