রাজধানীতে গুলি করে আ. লীগ নেতাসহ ২ জনকে হত্যার ঘটনায় মামলা

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ ২ জন নিহতের ঘটনায় শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডলি। আসামি করা হয়েছে অজ্ঞাত নামা কয়েকজনকে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রকাশ্যে গুলি করে দুজন নিহতের ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮।’

ওসি বলেন, ‘কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সব বিষয় মাথায় রেখেই আমরা ঘটনা তদন্ত করছি।’

আরও পড়ুন...

দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ নিহত ২

ঢাকায় গুলি করে আ.লীগ নেতা হত্যা: বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব