ঢাকায় গুলি করে আ.লীগ নেতা হত্যা: বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৩:১৪আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৩:১৪

রাজধানীর শাজাহানপুরে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতাসহ দুই জন নিহতের ঘটনায় বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন,  ‘বেশকিছু মোটিভ পাওয়া গেছে, সে অনুযায়ী কাজ চলছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার এ সময় সেই ব্যক্তির মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল। গুলি করে সেই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এতে জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক মনির হোসেন মুন্না (৩০) গুলিবিদ্ধ হন। এঘটনায় মাইক্রোবাসের পাশে আটকে থাকা একটি রিকশার আরোহী প্রীতি নামে এক কলেজ শিক্ষার্থীও গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জাহিদুল ও প্রীতির মৃত্যু হয়। জাহিদুলের গাড়ি চালকের হাতে গুলি লেগেছে, তিনি চিকিৎসাধীন।

নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলি তার স্ত্রী। আর নিহত রিকশা আরোহী প্রীতি বদরুন্নেসা কলেজের অনার্সের ছাত্রী।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে ব্যক্তিটি মাইক্রোবাসের জানালা দিয়ে গুলি করেছে সিসিটিভির ফুটেজ দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। অনেকদূর এগিয়ে গেছি। র‍্যাব ছাড়াও অন্যান্য বাহিনী কাজ করছে। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মোটিভ এবং যে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সে ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

/আরটি/ইউএস/

/আরটি/ইউএস/
সম্পর্কিত
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
চুলা জ্বলে না, ডিম-পরোটার দোকানে ভিড়
প্রথম দিনেই পিংক বাসকে বলাকার ধাক্কা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক