অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

ঢাকার সাত থানায় গ্রেফতার ১৫ 

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল রিফাত (২৭), শাহ আলম হোসেন বাবু (৩০), সাগর (১৯), তওফিকুল ইসলাম অন্তর (৩০), মো. রতন (৪০), মো. সিরাজুল (২১), নুরুল বাশার বাবু (১৯), রাসেল (৩৩), মিরাজুল ইসলাম (২৭), আশরাফুল ইসলাম (২৭), মো. ইমান হোসেন (৪৫), জাকির হোসেন (২৬),  মাইনুদ্দিন (২৫), রুপা আক্তার (২৭) ও জুলহাস (৩৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পল্লবী, তুরাগ ও হাতিরঝিল থানা একজন করে, খিলগাঁও ও বাড্ডা থানা দু’জন করে, যাত্রাবাড়ী থানা পাঁচজন ও উত্তরা পশ্চিম থানা তিনজন করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।