কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলা হাঁটি হাজিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।  ‌‌

মৃতের বাবা সাব্বির মরল জানিয়েছেন, বিকালে তার ছেলে ইয়াছিন ভাড়া বাসার পাশেই মাঠে খেলতে বের হয়েছিল। মাঠের পাশেই চায়ের দোকানে ও রিকশা গ্যারেজের বৃষ্টি ভেজা টিনে হাত লেগে অচেতন হয়ে পড়ে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

প্রসঙ্গত, মৃত ইয়াছিনের গ্রামের বাড়ি খুলনা ফুলতলা জুগলি পাশা গ্রামে। তার বাবার নাম সাব্বির মরল তিনি গ্যাস সিলিন্ডারের দোকানের শ্রমিক। মৃত ইয়াছিনকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করার কথা ছিল।