একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট।  রবিবার (২১ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 

যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংল‌া‌দেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শ‌নিবার রাতে একজন আইনজীবীসহ উপ‌স্থিত হ‌য়ে বক্তব‌্য দি‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। 

‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং বায়ুদূষণ রোধে এবার ঢাকায় ইলেকট্রিক (বিদ্যুৎ-চালিত) বাস নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়া হয়েছে। জানা গেছে, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, বায়ুর গুণগত মান ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং পরিবহন খাত থেকে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে ঢাকা শহরের বায়ুদূষণ সমস্যার সমাধানের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

নতুন বিশ্বব্যবস্থা? রাষ্ট্রপ্রধানদের মর্যাদায় এআই মোঘলরা

একসময় যা ছিল অকল্পনীয়, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবার ঠিক তেমনই এক ঐতিহাসিক ও চমকপ্রদ দৃশ্য দেখা গেলো। ফ্রান্সের আল্পস পর্বতমালায় আয়োজিত বার্ষিক জি-৭ সম্মেলনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসন দেওয়া হলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের (সিইও)। শুধু আসন দেওয়াই নয়, সম্মেলনে তাদের সঙ্গে অবিকল একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানের মতোই আচরণ ও সমাদর করা হয়েছে।

মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের

হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে থাকা দানের তিনটি ডেগ সিলগালা করার তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। দানবাক্স ও তহবিল ব্যবস্থাপনা এবং মাজার এলাকায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের জেরে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি ও মাজারের ভক্তসহ একাধিক লোকজন।

১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’

বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭ ১ গোলে বিধ্বস্ত হয়েছে কুরাসাও। সেই কুরাসাওই এবার বিশ্বমঞ্চে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিয়েছে। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া ১৫ সেভে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। ম্যাচ ড্রয়ের নায়ক এলয় রম তার পর রসিকতা করে বলেছেন, এখন ক্যারিবিয়ান দ্বীপে তার একটি মূর্তি হওয়া উচিত।