নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২৪ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
পদত্যাগপত্রে কী লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে ‘অসুস্থতাজনিত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে।
বঙ্গভবন ছেড়ে কোথায় উঠবেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
পদত্যাগের পর রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে ওঠার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মো. সাহাবুদ্দিনকে ঘিরে যত বিতর্ক
মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তার বিদায় যতটা সাংবিধানিক ঘটনা, তার চেয়ে বেশি রাজনৈতিক। কারণ তার উত্থানের সঙ্গে জড়িয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা। বিদায়ের সঙ্গেও রয়ে গেল সেই আস্থারই ছায়া ‘ফোনালাপ বিতর্ক’।
ছাত্রী হলে গোপনে মোবাইল রেখে ভিডিও, উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৩ জুলাই) দিনগত রাতেই হল ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে ধরে গণপিটুনি দেয় ছাত্রীরা।
উসকানি ও অপপ্রচার বন্ধে ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইনকে অবিলম্বে সব ধরনের উসকানি ও অপপ্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছে চীন।
আর্জেন্টিনার হার নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে ক্ষুব্ধ কেম্পেস
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব। এবার সেই বিতর্কে মুখ খুললেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও আলবার্তো কেম্পেস
ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা
রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ‘স্টার সিনেপ্লেক্সে’ চলছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা চারটি বিগ-বাজেটের সিনেমা। শুক্রবার (২৪ জুলাই) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাগুলো।