একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ২১:৪১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২১:৪১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট।  বৃহস্পতিবার  (২৩ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুধবার (২২ জুলাই) থেকে আলোচনায় আছে রাষ্ট্রপতির পদত্যাগ। বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে—লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। দাবি করা হয়েছে, এমন ঘটনায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়েছে।

গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার (২২ জুলাই) দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল রেখে ভিডিও ধারণের ঘটনায় আটক হল ক্যান্টিনের কর্মচারীর বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
শিক্ষার্থীদের চলমান আন্দোলন দিন দিন জোরদার হতে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
যে বয়সে বেশিরভাগ কিশোর স্কুল ক্রিকেটেই ব্যস্ত থাকে, সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী।

ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন

আগামী কয়েক দিন রাজধানী ঢাকায় একের পর এক কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন হলেও এর মধ্যে আলাদা গুরুত্ব পাচ্ছে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিশেষ আয়োজন। 

/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন