২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যে প্রকল্প এলাকার তালিকা প্রস্তুত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান, জলাবদ্ধতা কমানো, পানি নিষ্কাশন এবং গ্রামীণ এলাকার দুর্যোগ সহনশীলতা বাড়াতে এসব খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির নীতিমালাও সংশোধন করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি দুটিকে সময়োপযোগী ও বাস্তবায়নবান্ধব করতেই নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।