এক সপ্তাহে পরিবেশ দূষণের দায়ে ৯৭ মামলা, জরিমানা ১৭ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ২০:২৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২৩:৩১

পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত সপ্তাহে ১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৭টি মামলা করেছে পরিবেশ অধিদফতর। এসব অভিযানে ১৭ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ২৮০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান,  তিন দিনের এনফোর্সমেন্ট শুনানিতে ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৩ লাখ ৮২ হাজার ৭৮০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বকেয়াসহ আদায় হয়েছে ৮৮ লাখ ৩৫ হাজার ৯২০ টাকা।

প্লাস্টিকের টেকসই ব্যবহার ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধ প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি সহযোগিতায় থ্রি-আর বাস্তবায়ন নিয়ে ২৩ জুলাই একটি সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা ও আশপাশসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে আটক বা বিক্রির জন্য রাখা ২৪১টি বন্যপ্রাণী উদ্ধার করেছে। চিকিৎসা ও পরিচর্যার পর প্রাণীগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

খুলনায় যৌথ অভিযানে ৩০ কেজি হরিণের মাংস এবং চট্টগ্রাম অঞ্চলে ৬০০ কেজি হাঙরের শুঁটকিসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দের তথ্যও ব্রিফিংয়ে জানানো হয়েছে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত