একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
খেলাপি ঋণ কমিয়ে কারখানা চালু করতে বড় ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগও দেওয়া হয়েছে। কিন্তু এত সব উদ্যোগের পরও তহবিল থেকে এখন পর্যন্ত এক টাকাও বিতরণ হয়নি।

চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারের মধ্যে আটটিতে বিভিন্ন দেশের এসব নাগরিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে মিয়ানমার, চীন, নাইজেরিয়া, লাওস ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
বুধবার (১৬ সেপ্টেম্বর)এ ঘটনায় নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে এবং পাকিস্তানি নৌবাহিনীর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

১০ গোলের দুঃস্মৃতি পেছনে ফেলে এবার দক্ষিণ কোরিয়ার সামনে বাংলাদেশ
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের রেকর্ড ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে এবার সামনে আরও এক শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। 

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর কাজের প্রশংসার পাশাপাশি জীবনের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।