একনজরে আজকের আলোচিত খবর

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১২ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ ১০ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে অ্যাডহক কমিটির এখতিয়ার, প্রার্থী বাছাই ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় হাতে ভাজা মুড়ির বড় একটি অংশ দিনের পর দিন সরবরাহ করে আসছে কুমিল্লার একটি গ্রাম।

এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
শিক্ষক সংকট নিরসনে দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
বিক্ষোভকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী সড়কে সাধারণ মানুষ ও প্রতিবাদকারীদের ঢল নামে। 

নানা পাটেকরের নামে ডাকা হতো যে পাকিস্তানি ক্রিকেটারকে
অভিনয়ের বাইরেও তার জীবনে ছিল ক্রিকেটের সঙ্গে এক বিশেষ যোগসূত্র। সেই সূত্রেই পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফের সঙ্গে গড়ে উঠেছিল বন্ধুত্ব। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
নাসিমা খানের দুই সন্তানের একজন নাবিল নাছির রহমান কুশল নিখোঁজ আছেন কয়েক মাস ধরে। অন্যদিকে বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই নাসিমার দাফন হবে বলে জানা গেছে।