উত্তরায় সড়ক ছাড়‌লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভা‌বিক

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

প‌রে পু‌লি‌শ তা‌দের সড়ক থে‌কে উঠি‌য়ে দেয়। এতে সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়। ত‌বে সড়‌কে যানজট র‌য়ে‌ছে। 

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পু‌লিশ বেলা ১টার দি‌কে তা‌দের স‌রি‌য়ে দেয়। 

পু‌লিশ বল‌ছে, বেতন বৃদ্ধির দাবিতে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হোন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তা‌দের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

প‌রে তা‌দের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে উঠি‌য়ে দেওয়া হয়। এতে আবারও যান চলাচল শুরু হয়। 

উত্তরা পূর্ব থানার ও‌সি মোর‌শেদ আলম ব‌লেন, ‘শ্রমিকরা সড়ক অ‌বোরধ কর‌লে বি‌জিএমইএসহ সং‌শ্লিষ্ট পোশাক কারখানার মা‌লিক‌দের অবগত করা হয়। ত‌বে তাদের কেউ আসে‌ন‌নি। প‌রে পৃ‌লিশ শ্রমিক‌দের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে উঠি‌য়ে দেয়। এতে যান চলাচল আবারও শুরু হ‌য়ে‌ছে। ত‌বে সড়‌কে যানবাহা‌নের চাপ র‌য়ে‌ছে।’