নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৪ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর
ক্রমবর্ধমান চাহিদা, সহজলভ্য বাজার, কম খরচের জ্বালানি এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্ক; এসব কারণে তাদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি বাড়তি চাপ?
বিপুলসংখ্যক তরুণের এই জনমিতিক সুবিধা নীতিনির্ধারকদের জন্য বড় চাপে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
বিশ্বব্যাংকের মতে, সবুজ তৈরি পোশাক, মধ্যবিত্তের আবাসন, রং ও রঞ্জক উৎপাদন এবং ডিজিটাল আর্থিক সেবা— এই চারটি খাতে সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ নেওয়া গেলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
সরকারকে তোয়াক্কা করছে না, সুন্দরবনের আর কত ক্ষতি করবে রিসোর্টগুলো?
পরিবেশ অধিদফতরের নির্দেশের তোয়াক্কা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রিসোর্টগুলোর বিজ্ঞাপন। সেখানে এখনও অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের প্রলোভনসহ নানা আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। সুবিধাভোগীদের দিয়ে চলছে তাদের পক্ষে প্রচারণা।
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ফেসবুকে মন্তব্য করায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান হিন্দু অভিবাসী শ্রমিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কলম্বোর নিরবচ্ছিন্ন কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার পর এই সাফল্য এলো।
৫ ইরানি খেলোয়াড় নিয়ে আসতে চেয়েছিল আফগানিস্তান, বাংলাদেশের ‘না’
খেলোয়াড়দের জাতীয়তা ও পাসপোর্টসংক্রান্ত জটিলতায় ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বেগম খালেদা জিয়া আইএইচএফ ট্রফিতে খেলা হচ্ছে না আফগানিস্তানের।
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
সিনেমাটির শুটিং এখনও শেষ হয়নি। বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা।