নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৯ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের রায়ের লিখিত অনুলিপি প্রকাশিত না হওয়ায় ঝুলে আছে নির্বাচনের ফল।
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
তিন ধাপে সংলাপে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে প্রতিটি রাজনৈতিক দলকে আলাদা চিঠি দিয়েছে কমিশন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
পুরো চক্রটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের ইনচার্জ আবদুল মালেক।
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
শনিবার সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয় বলে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
টেস্টে মুশফিকের যত রেকর্ড
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘ এই যাত্রায় একের পর এক রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার।
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
২০২৪ সালের শেষদিক থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী। তবে ২০০৬ সাল থেকেই সেখানে আসা-যাওয়া তার।