বখাটেপনার প্রতিবাদ, দুই সহোদরকে পিটিয়ে-কুপিয়ে আহত

রাজধানীর রমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বকাটেদের মারধর ও ছুরিকাঘাতে দুই সহোদর আহত হয়েছেন। রবিবার (১৮ জুন) সন্ধ্যায় পৃথক সময় এ ঘটনা ঘটে।

আহত দুই ভাই হলেন তাহসিম খান (২৫) ও তার ছোট ভাই তাহমিদ খান (২৩)। তাদের বাসা মৌচাক এলাকায়।

আহত তাহমিদকে তার বাবা শফিকুল ইসলামসহ স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার পিঠ ও মাথায় হাতে একাধিক সুচালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তার বড় ভাই তাহসিম স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত তাহমিদ জানান, রমনা থানার ছাত্রলীগের সভাপতি কামরুলের সহযোগী ইয়াসিন, রাকিব, রাসেলসহ ১৫ থেকে ১৬ জন কিশোর মিলে মালিবাগ মোড়ে হামলা চালিয়ে ঘটনাটি ঘটিয়েছে।

তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে তামিদের বড় ভাই মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিন-চারটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন ছিল। তারা রাস্তায় এলোমেলোভাবে চালাচ্ছিল এবং হর্ন দিচ্ছিল। এতে সমস্যা বোধ করছিলেন তিনি। এর প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে আহত করেন।

এর আধা ঘণ্টা পর তাহমিদের ছোট ভাইকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।