কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৬, ২০:১৩ আপডেট : ২৯ মে ২০২৬, ২০:১৩

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিয়েছেন মোট ১৬৯ জন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই পশুর লাথি, গুঁতা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আঘাতের গুরুত্ব বিবেচনায় ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪২ জন রোগী চিকিৎসা নেন। এরপর দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত আরও ২৭ জন আহত হয়ে হাসপাতালে আসেন।

নিটোরের অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, রোগীদের বেশিরভাগই কোরবানির সময় কাটা ও আঘাতজনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ঈদের আগের রাত থেকে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

 

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ: আমরা দুজন আহত হয়েছি
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
সর্বশেষ খবর
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন