এছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচ জন সদস্য থাকার কথা বলা হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলনে আজ শনিবার হলো শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনেও অংশ নিচ্ছেন।
আরও পড়ুন-
তৃণমূলের ভাবনায় ভবিষ্যতের আ.লীগ
জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন
প্রতিটি নাগরিকের অধিকার পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী