উৎসবের আনন্দ নিরুপায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জাসদের

ঈদুল আজহার উৎসর্গ ও উৎসবের আনন্দ সমাজের অসহায়-নিরুপায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

মঙ্গলবার (২৭ জুন) বিকালে ঈদুল আজহা উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তারা এ আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাসদের দুই নেতা।

তারা বলেন, ‘মুসলমানদের প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার ঈদুল আজহার মর্মবাণীকে ধারণ করে সমাজের অসহায়-নিরুপায় মানুষ ও মানবতার জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা অর্জনের মধ্য দিয়েই ঈদুল আজহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে।’