সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সেবা ‘বেতন কার্ড’ এর আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেড-এর দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুটি বীমা দাবির অর্থের চেক হস্তান্তর করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সহযোগিতায় প্রদত্ত এই বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহক প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেড-এর পরিচালক আজাদ বিন আশরাফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন এবং মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যা করপোরেট প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে বিতরণ নিশ্চিত করে।

বিশেষ করে তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য এ সেবাটি বেতন বিতরণকে সহজ করার পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মূল্যসংযোজিত সুবিধা প্রদান করে কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করে।