ডিজিটাল ব্যাংক দুনিয়ায় প্রবেশ করছে নগদ, অভিনব সেবার আশ্বাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০২৪, ০৪:৪১ আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:৪১

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসিকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ব্যাংকিং দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন থেকে সব তফসিলি ব্যাংকের মতোই কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।

সোমবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কার্যালয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

নগদ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স) লিংকন মো. লুৎফরজামান সরকার স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির চূড়ান্ত লাইসেন্সের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার নগদের প্রতি শুভেচ্ছা জানান এবং নতুন এই আর্থিক সেবার সফল্য কামনা করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক (বিআরপিডি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (বিআরপিডি) মনিরুল ইসলাম এবং নগদ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ও চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির পর নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বলেন, কয়েক বছর ধরেই আমরা বলছি, ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট অর্থনীতির দেশে পরিণত করতে ডিজিটাল ব্যাংকের বিকল্প নেই। দেশের সিংহভাগ মানুষ এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। তাদের নিয়ে কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে লাইসেন্স পাওয়াটা একটা ঐতিহাসিক ব্যাপার। আমি নগদের সাড়ে ৯ কোটি গ্রাহকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, গ্রাহকদের আর ব্যাংকে আসতে হবে না, বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। কোনও রকম জামানত ছাড়াই আমরা সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেবো। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সংক্রান্ত সব সমস্যার সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। এসব কাজের জন্য আমরা সব প্রস্তুতি শেষ করেছি। খুব দ্রুত দেশকে অভিনব ব্যাংকিং সেবা দিতে শুরু করবো।

/এনএআর/
সম্পর্কিত
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
সহিংসতার চেষ্টা করলে রুখে দিতে বদ্ধপরিকর: এসআরবি
সহিংসতার চেষ্টা করলে রুখে দিতে বদ্ধপরিকর: এসআরবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক, ২ কেজিরও বেশি গান পাউডার উদ্ধার
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক, ২ কেজিরও বেশি গান পাউডার উদ্ধার
আদালত চত্বরে মারধরের শিকার সেই আইনজীবী কারাগারে
আদালত চত্বরে মারধরের শিকার সেই আইনজীবী কারাগারে
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির