সিটি ব্যাংক সুইফট-এর নতুন পেমেন্ট ব্যবস্থা চালু করেছে

প্রেস রিলিজ
০৪ আগস্ট ২০২৬, ১৩:৫৮ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:৫৮

সিটি ব্যাংক সম্প্রতি সুইফট-এর নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্ত:দেশীয় রিটেল লেনদেন ব্যবস্থার আওতায় অর্থ প্রেরণকারী এবং অর্থ গ্রহণকারী উভয় ভূমিকাতেই সফলভাবে বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ নামের নতুন আন্তঃদেশীয় পেমেন্ট বা লেনদেন উদ্যোগ সম্পন্ন করেছে।

অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামোটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফটের এই উদ্যোগে যুক্ত হয়।

প্রথাগত আন্তঃদেশীয় পেমেন্ট এবং রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায়শই বিলম্ব ও উচ্চ ব্যয়ের সমস্যা দেখা দেয়। এই বাধাগুলো দূর করার লক্ষ্যে সুইফট পেমেন্ট সংক্রান্ত এই নতুন কাঠামোটি তৈরি করেছে, যার ফলে রিটেল গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত, সুনিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা পাবে।

বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক ২০২৬ সালের জুন মাসে এই সেবা চালু করেছে। সিটি ব্যাংক গত ২২ জুন তাদের প্রথম লেনদেনটি ১ মিনিটে এবং দ্বিতীয় লেনদেনটি মাত্র ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। এরপর ২৩ জুন, ২০২৬ তারিখে সিটি ব্যাংক ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে আসা একটি পেমেন্ট বা অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করে এবং তা বাংলাদেশেরই অন্য একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (অইই) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি সিটি ব্যাংকের এই অর্জনকে স্বীকৃতি জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের সিইও এবং রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে একটি স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ও ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী, সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অপির্তা ঘোষসহ সিটিব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয়
দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয়
যুব উন্নয়ন সংঘ ও দোকানে দুর্বৃত্তদের আগুন, ব্যবসায়ী বললেন ‘সব শেষ, নিঃস্ব হয়ে গেলাম’
যুব উন্নয়ন সংঘ ও দোকানে দুর্বৃত্তদের আগুন, ব্যবসায়ী বললেন ‘সব শেষ, নিঃস্ব হয়ে গেলাম’
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী