আশুলিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও এটিএম বুথ উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৫:৩১ আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:৩১

ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড সংলগ্ন জিরাবো বাজারের হাজী চাঁন মিয়া টাওয়ারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখার কার্যক্রম শুরু হলো। একই ভবনে চালু হয়েছে এটিএম বুথ সেবা। 

গত ১৮ নভেম্বর সকালে নতুন শাখা ও এটিএম বুথ সেবা উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালক, এফবিসিসিআই সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর ও শারমিন গ্রুপের কর্ণধার মো. ইসমাইল হোসেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এতে অংশ নেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক-শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি বছরের মার্চে গুলশানে করপোরেট শাখা, অক্টোবরে দিলকুশা ইসলামি ব্যাংকিং শাখা এবং নভেম্বরের শুরুতে কাওরান বাজার উপ-শাখার কার্যক্রম শুরু করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শিগগিরই আরও কয়েকটি শাখা এবং উপ-শাখা চালু করবে ব্যাংকটি।

/জেএইচ/
সম্পর্কিত
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম