মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য।
রবিবার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান তাজ ইলেকট্রনিক্স আয়োজিত অনুষ্ঠানে লিপিয়ারার হাতে এসব উপহার তুলে দেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর লিপিয়ারা ঘরভর্তি উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত হন। নিবন্ধনের পরপরই তাঁর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানানো হয়।
উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে লিপিয়ারা বলেন, ফ্রিজ কিনে এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও ওভেনসহ বিভিন্ন পণ্য পেয়ে তাঁর পরিবার খুশি।
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ গত ১৭ অক্টোবর শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রিজ, টেলিভিশন, এসি ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।