ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২১:০১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:০২

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যানসার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করে চ্যানেল২৪। জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান করে জয়ের বন্দরে পৌছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

এর আগে, দিনের দুই সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ২৪ ডটকমকে এবং চ্যানেল২৪ টিভি ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন– ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, দফতর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, নির্বাহী সদস্য মো. নঈমুদ্দীন, আলী আজম ও সুমন চৌধুরী।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর