আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তাই ব্রাজিলে এসেও মেসি পেয়ে গেলেন এক দারুণ ভক্ত। দলের অনুশীলনের সময় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে প্রিয় মেসির বুটজোড়া নিজের রুমাল দিয়ে পরম মমতায় পরিষ্কার করেন তিনি। আবেগাপ্লুত মেসিও জড়িয়ে ধরেন তাকে। নিরাপত্তাকর্মীরা লোকটাকে সরিয়ে দেওয়ার আগে মেসি তাকে নিজের সোয়েটারটাও খুলে দিতে ভোলেননি।