বাফুফের গত নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করে জিততে পারেননি শেখ মুহম্মদ মারুফ হাসান। এবারও তিনি একই পদে নির্বাচন করবেন। সদস্য পদে সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরেক তারকা ফুটবলার বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফ হোসেন মুনও নির্বাচনের মাঠে থাকছেন।
মনোনয়নপত্র তুলে জনি বলেছেন, ‘প্যানেল করে আর নির্বাচন করা হবে না। তাই ব্যক্তিগতভাবে নির্বাচন করছি। আমি আশাবাদী।’
এছাড়া বিভিন্ন জেলা ও ক্লাব থেকে আরও আটজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এরা হলেন আব্দুল ওয়াদুদ পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, মো:রফিক, আ ন ম আমিনুল হক মামুন, সাইফুল ইসলাম ও সৈয়দ মোস্তাক আলী মুকুল।
অগ্রণী ব্যাংক ফুটবল ক্লাবের সম্পাদক মো:রফিক বলেছেন, ‘১৯৭৫ সাল থেকে আমি ফুটবলের সঙ্গে জড়িত। ফুটবলার ছিলাম। তারপর ক্লাব পর্যায়ে সংগঠক হয়েছি। তিনবার বাফুফের নির্বাচনে কাউন্সিলর ছিলাম। এবার নির্বাচন করতে চাই। নির্বাহী কমিটিতে থেকে কাজ করতে পারলে ভালো লাগবে।’