এ বছর অনেক ব্যস্ত সূচিতে কাটিয়েছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দেশের হয়ে জিতেছেন ইউরো শিরোপা।
এরপরেই ছুটিতে ছিলেন। ফলে লা লিগার উদ্বোধনীতে রিয়াল মাদ্রিদের হয়ে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি।
এ প্রসঙ্গে ইন্সটাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ভালো লাগছে, আমি শিগগিরই ফিরবো।’
বলা হচ্ছে, শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে খেলবেন রিয়ালের প্রাণভোমরা।
/এফআইআর/