চোট নিয়ে শঙ্কার মাঝে ছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউ। তার পরেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রেখেই পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
কোমরের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে লড়ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাই সিরিজ শুরুর আগ পর্যন্ত তার খেলার বিষয়টি পর্যবেক্ষণে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই সিরিজের জন্যই অস্ট্রেলিয়া ১৪ সদস্যের ছোট স্কোয়াড ঘোষণা করেছে। মলিনিউকে দলে রাখা হলেও তার চোটের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
চোটের কারণে বাংলাদেশ সিরিজে অবশ্য দুজনকে পাওয়া যাবে না। পিঠের চোটে ছিটকে গেছেন ডারসি ব্রাউন। খেলতে পারবেন না লুসি হ্যামিলটন।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। প্রথম ওয়ানডে ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ১৪ অক্টোবর।
অস্ট্রেলিয়া স্কোয়াড: নিকোলা কেরি, অ্যাশ গার্ডনার (সহ-অধিনায়ক), কিম গার্থ, লুসি হ্যামিলটন, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।