একাই অনুশীলন করলেন মেসি

কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে একাই অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপার স্টার চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। তবে চিলির বিপক্ষে ম্যাচের আগে কতটুকু ফিটনেস ফিরে পাবেন সেটা এখনও অনিশ্চিত।
গত সপ্তাহে হন্ডুরাসের বিপক্ষে এক প্রীতি ম্যাচেই পিঠের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। এছাড়া কর ফাঁকির মামলায় আদালতে হাজিরাও দিতে হয় বার্সা তারকাকে। সেখান থেকে ফিরেই ক্যালিফোর্নিয়ায় মার্টিনোর স্কোয়াডের সঙ্গে যোগ দেন তিনি। তবে দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবেই অনুশীলন করেছেন মেসি।
এক বিবৃতিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘মেসি ও লুকাস বিগিলিয়া আলাদা ভাবেই অনুশীলন করেছে।’

তবে সোমবারের ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলতে পারেনি কেউই!

/এফআইআর/