গ্রুপ 'এ'-এর ম্যাচে সুইসরা ম্যাচের প্রথমার্ধেই লিড নেয়। ম্যাচের পঞ্চম মিনিটে শাকিরির অ্যাসিস্ট থেকে গোল করেন ফ্যাবিয়ান। ২৩ মিনিটের মাথায় আলবেনিয়ার লোরিক কানা হলুদ কার্ড দেখেন। লোরিক ৩৬ মিনিটের মাথায় দ্বিতীয় দফায় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়তে হয়। ফলে, দশজনের দলে পরিণত হয় আলবেনিয়ানরা।
ম্যাচের বাকি সময় জুড়ে জারদান শাকিরির দল নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ ধরে রাখলেও এক গোলের বেশি করতে পারেনি। ১০ জন নিয়েও সুইসদের আটকে রাখে আলবেনিয়া। ফলে, ফ্যাবিয়ানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
/এমআর/