মেসিকে ফেরাতে স্পেনে যাচ্ছেন পেরেজ

সেই কোপা আমেরিকায় হারের ব্যর্থতায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু মেসির এমন কাজকে সহজভাবে নিতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাই তাকে ফেরাতে স্পেনে যাচ্ছেন এএফএ-এর ভারপ্রাপ্ত প্রধান আরমান্দো পেরেজ।  

এ প্রসঙ্গে পেরেজ আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক দৈনিক ওলেকে বলেন, ‘আমি মেসির বাবার সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে আমরা পরের সপ্তাহেই এক আলোচনায় বসবো।’

তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসি যাতে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে খেলে সেই বিষয়টি নিশ্চিত করতে চাই।’

শুধু মেসির সঙ্গেই নয় আর্জেন্টিনার কোচ হিসেবে নিয়োগ দিতে সেভিয়া কোচ সাম্পাওলির সঙ্গেও দেখা করবেন পেরেজ। আর কিছুদিন আগেই সেভিয়ার সঙ্গে নতুন চুক্তি করেছেন সাম্পাওলি।

  

/এফআইআর/