ফরাসি কিংবদন্তি তার কথায় বোঝাতে চেয়েছেন, মিডিয়া কিংবা নিন্দুকরা যতই ওই ইস্যুটা নিয়ে জলঘোলা করুক না কেন, পরিস্থিতি তিনি যেমনটা বোঝেন, রোনালদোও ঠিক সেভাবেই বুঝতে পারেন। সবচেয়ে বড় কথা শুধু রোনালদো নন, যে কোনও খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিতে চাইলে অসন্তুষ্ট হবেন বলেও মন্তব্য করেছেন জিদান। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে মুখোমুখি হওয়া সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন, ‘খেলোয়াড়দের রাগ করাটা স্বাভাবিক, সেটা এখনই হোক বা পরে। সব খেলোয়াড়ই অসন্তুষ্ট হয় তাকে উঠিয়ে নিলে, তবে খেলোয়াড়ের ভালোর দিক চিন্তা করেই আমাকে নিতে হয় সিদ্ধান্ত।’
সেই ‘ভালো’র কথা চিন্তা করেই দলের সেরা অস্ত্রকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জিদান। রোনালদোও বিষয়টি খুব ভালো করে বুঝতে পারেন বলে সব বিতর্ককে দিয়েছেন তিনি উড়িয়ে, ‘স্কোয়াডের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথাবার্তা সব সময় ভাবতে হয় আমাদের। আর এই বিষয়টার মধ্যে দিয়েই যেতে হবে আপনাকে। আমি বোকা নই, ক্রিস্তিয়ানোও বুদ্ধিমান। আমাদের দুজনের চাওয়া একই।’
/কেআর/