মেসির মুখোমুখি হয়েছেন তিনি আগেও। সেই অভিজ্ঞতাগুলো মোটেও সুখকর ছিল না আর্সেনালের এই গোলরক্ষকের। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাকে যে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে মেসির সামনে, সেটা বলার অপেক্ষা রাখে না। মাঠে নামার আগে অবশ্য আত্মসমর্পণ করে নিলেন এই গোলরক্ষক, ‘মেসিকে আটকানোর কোনও পথ নেই।’ যদিও বার্সেলোনার তারকা ছাড়াও যে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে আরও অনেক ভালোমানের খেলোয়াড় আছে, সেটাও তার খুব ভালোভাবে জানা। গনসালো হিগুয়েইন, সের্হিয়ো আগুয়েরো, আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার আগে বললেন, ‘আমরা আমাদের খেলা খেলতে চেষ্টা করব। শুধু মেসির বিপক্ষে নয়, আমরা আর্জেন্টিনার পুরো দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। মেসির চারপাশে সেরা মানের খেলোয়াড়রা আছে, তাই অবশ্যই প্রত্যেককে নিয়ে সতর্ক হতে হবে আমাদের।’
২০১৫ সালের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে কলম্বিয়ার হারের ম্যাচে মেসির পেনাল্টি শট দারুণ দক্ষতায় রুখে দেন ওসপিনা। তবে এবার আর্জেন্টিনার পুরো আক্রমণভাগকে রুখতে নিজেদের রক্ষণভাগকে দৃঢ়তার সঙ্গে লড়তে আহ্বান জানান ওসপিনা, ‘তারা অনেক লড়াকু পারফরম্যান্স করবে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। আর্জেন্টিনার আক্রমণভাগের বিরুদ্ধে আমাদের রক্ষণভাগকে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে।’
/এফএইচএম/